Kolkata Police Main Exam 2026 Gk Practice Set 5
কলকাতা পুলিশ কনস্টেবল ২০২৬ প্র্যাকটিস সেট 5
১. নিচের কোনটিকে ‘কোষের শক্তিঘর’ বলা হয়?
(A) রাইবোজোম
(B) লাইসোজোম
(C) মাইটোকন্ড্রিয়া
(D) গলগি বডি
✅সঠিক উত্তর: (C) মাইটোকন্ড্রিয়া
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়ার ভেতরে কোষের যাবতীয় শক্তি (ATP) উৎপন্ন হয় বলে একে কোষের শক্তিঘর বলা হয়।
২. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
(A) ১৫২৬
(B) ১৫৫৬
(C) ১৭৬১
(D) ১৭৬৪
✅সঠিক উত্তর: (C) ১৭৬১
ব্যাখ্যা: ১৭৬১ সালে মারাঠা শক্তি এবং আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনীর মধ্যে এই ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল।
৩. ‘ইন্ডিকা’ গ্রন্থটি কার লেখা?
(A) ফাহিয়েন
(B) মেগাস্থিনিস
(C) হিউয়েন সাঙ
(D) অল-বিরুনী
✅সঠিক উত্তর: (B) মেগাস্থিনিস
ব্যাখ্যা: মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন।
৪. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘অস্পৃশ্যতা দূরীকরণ’ সম্পর্কে বলা হয়েছে?
(A) অনুচ্ছেদ ১৪
(B) অনুচ্ছেদ ১৫
(C) অনুচ্ছেদ ১৬
(D) অনুচ্ছেদ ১৭
✅সঠিক উত্তর: (D) অনুচ্ছেদ ১৭
ব্যাখ্যা: সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা পালন একটি দণ্ডনীয় অপরাধ।
৫. লোহিত রক্তকণিকার আয়ু কত দিন?
(A) ৬০ দিন
(B) ৯০ দিন
(C) ১২০ দিন
(D) ১৫০ দিন
✅সঠিক উত্তর: (C) ১২০ দিন
ব্যাখ্যা: লোহিত রক্তকণিকা রক্তে অক্সিজেন সরবরাহ করে এবং এর গড় আয়ু ১২০ দিন।
৬. গৌতম বুদ্ধ কোথায় তাঁর প্রথম ধর্মদেশনা প্রদান করেন?
(A) লুম্বিনী
(B) সারনাথ
(C) কুশীনগর
(D) গয়া
✅সঠিক উত্তর: (B) সারনাথ
ব্যাখ্যা: বুদ্ধদেব তাঁর প্রথম পাঁচজন শিষ্যকে সারনাথে উপদেশ দিয়েছিলেন, যা ‘ধর্মচক্র প্রবর্তন’ নামে পরিচিত।
৭. কোন সুলতান ‘রেশন ব্যবস্থা’ প্রবর্তন করেন?
(A) বলবন
(B) ইলতুৎমিস
(C) আলাউদ্দিন খলজি
(D) মুহাম্মদ বিন তুঘলক
✅সঠিক উত্তর: (C) আলাউদ্দিন খলজি
ব্যাখ্যা: আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের অংশ হিসেবে রেশনিং প্রথা চালু করেছিলেন।
৮. সূর্যের শক্তির প্রধান উৎস কী?
(A) নিউক্লীয় বিভাজন
(B) নিউক্লীয় সংযোজন
(C) রাসায়নিক বিক্রিয়া
(D) মহাকর্ষীয় সংকোচন
✅সঠিক উত্তর: (B) নিউক্লীয় সংযোজন
ব্যাখ্যা: নিউক্লীয় সংযোজন (Nuclear Fusion) প্রক্রিয়ায় হাইড্রোজেনের আইসোটোপগুলি মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে বিপুল শক্তি উৎপন্ন করে।
৯. ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
(A) সুকুমার সেন
(B) জি. ভি. মাভলঙ্কর
(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(D) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
✅সঠিক উত্তর: (B) জি. ভি. মাভলঙ্কর
ব্যাখ্যা: জি. ভি. মাভলঙ্কর ১৯৫২ সালে স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন।
১০. ‘ডুরান্ড কাপ’ কোন খেলার সাথে যুক্ত?
(A) ক্রিকেট
(B) হকি
(C) ফুটবল
(D) ব্যাডমিন্টন
✅সঠিক উত্তর: (C) ফুটবল
ব্যাখ্যা: এটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট।
১১. সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
(A) ক্রিকেট
(B) ফুটবল
(C) ভলিবল
(D) কাবাডি
✅সঠিক উত্তর: (B) ফুটবল
ব্যাখ্যা: এটি ভারতের একটি অন্যতম প্রধান জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা।
১২. বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
(A) ট্রপোস্ফিয়ার
(B) স্ট্র্যাটোস্ফিয়ার
(C) মেসোস্ফিয়ার
(D) আয়নোস্ফিয়ার
✅সঠিক উত্তর: (D) আয়নোস্ফিয়ার
ব্যাখ্যা: এই স্তরে আয়নিত কণা থাকে যা বেতার তরঙ্গকে পৃথিবীতে ফিরিয়ে দেয়।
১৩. ‘সিটি অফ প্যালেস’ কাকে বলা হয়?
(A) জয়পুর
(B) কলকাতা
(C) দিল্লি
(D) হায়দ্রাবাদ
✅সঠিক উত্তর: (B) কলকাতা
ব্যাখ্যা: শহর জুড়ে বিশাল সব প্রাসাদের মতো অট্টালিকা থাকার কারণে কলকাতাকে এই উপাধি দেওয়া হয়। এছাড়া কলকাতাকে city of joy বলা হয়।
১৪. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) দয়ানন্দ সরস্বতী
(B) জ্যোতিবা ফুলে
(C) কেশবচন্দ্র সেন
(D) স্বামী বিবেকানন্দ
✅সঠিক উত্তর: (B) জ্যোতিবা ফুলে
ব্যাখ্যা: ১৮৭৩ সালে মহারাষ্ট্রে পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য এই সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৫. ভারতের জাতীয় কংগ্রেসে প্রথম বিভাজন ঘটেছিল কোন অধিবেশনে?
(A) সুরাট (১৯০৭)
(B) লখনউ (১৯১৬)
(C) কলকাতা (১৯১৭)
(D) বেনারস (১৯০৫)
সঠিক উত্তর: (A) সুরাট (১৯০৭)
ব্যাখ্যা: ১৯০৭ সালের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দুই ভাগে কংগ্রেস বিভক্ত হয়ে যায়। এই অধিবেশনের সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ।
১৬. মানবদেহের বৃহত্তম অঙ্গ (Organ) কোনটি?
(A) লিভার
(B) ত্বক
(C) ক্ষুদ্রান্ত্র
(D) মস্তিষ্ক
✅সঠিক উত্তর: (B) ত্বক
ব্যাখ্যা: মানবদেহের বাহ্যিক বৃহত্তম অঙ্গ হল ত্বক (Skin)।
১৭. পেন্সিলে কোন উপাদানটি ব্যবহার করা হয়?
(A) চারকোল
(B) গ্রাফাইট
(C) কোক
(D) সালফার
✅সঠিক উত্তর: (B) গ্রাফাইট
ব্যাখ্যা: গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ যা পেন্সিলের শিস হিসেবে ব্যবহৃত হয়।
১৮. ওনাম (Onam) কোন রাজ্যের প্রধান উৎসব?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্রপ্রদেশ
(D) কর্ণাটক
✅সঠিক উত্তর: (B) কেরালা
ব্যাখ্যা: ওনাম হল কেরালা রাজ্যের একটি প্রাচীন ফসল কাটার উৎসব।
১৯. রিভলভার কে আবিষ্কার করেন?
(A) স্যামুয়েল কোল্ট
(B) আলফ্রেড নোবেল
(C) টমাস আলভা এডিসন
(D) আলেকজান্ডার গ্রাহাম বেল
✅সঠিক উত্তর: (A) স্যামুয়েল কোল্ট
ব্যাখ্যা: স্যামুয়েল কোল্ট ১৮৩৬ সালে রিভলভার আবিষ্কার করেন।
২০. পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(A) সিরাজউদ্দৌলা ও ইংরেজ
(B) মীর কাসিম ও ইংরেজ
(C) টিপু সুলতান ও ইংরেজ
(D) মারাঠা ও ইংরেজ
✅সঠিক উত্তর: (A) সিরাজউদ্দৌলা ও ইংরেজ
ব্যাখ্যা: ১৭৫৭ সালের ২৩ জুন নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের ইংরেজ বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়।
২১. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
(A) ভিটামিন A
(B) ভিটামিন C
(C) ভিটামিন D
(D) ভিটামিন K
✅সঠিক উত্তর: (D) ভিটামিন K
ব্যাখ্যা: ভিটামিন K রক্তক্ষরণ বন্ধে প্রোটিন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২২. কিসের অভাবের জন্য গয়টার (Goitre) রোগ হয়?
(A) আয়রন
(B) আয়োডিন
(C) ক্যালসিয়াম
(D) সোডিয়াম
✅সঠিক উত্তর: (B) আয়োডিন
ব্যাখ্যা: আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গয়টার বা গলগণ্ড রোগ হয়।
২৩. লোকসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম বয়স কত হওয়া প্রয়োজন?
(A) ২১ বছর
(B) ২৫ বছর
(C) ৩০ বছর
(D) ৩৫ বছর
✅সঠিক উত্তর: (B) ২৫ বছর
ব্যাখ্যা: লোকসভার সদস্য পদপ্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হয়। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগবে ৩০ বছর।
২৪. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
(A) সান্দাকফু
(B) ফালুট
(C) সবরগ্রাম
(D) টাইগার হিল
✅সঠিক উত্তর: (A) সান্দাকফু
ব্যাখ্যা: সান্দাকফু (৩৬৩৬ মিটার) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
২৫. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
(A) কাবেরী
(B) গোদাবরী
(C) কৃষ্ণা
(D) নর্মদা
✅সঠিক উত্তর: (C) কৃষ্ণা
ব্যাখ্যা: কৃষ্ণা নদীর ওপর তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই বাঁধ অবস্থিত।