Kolkata Police GK Practice Set 6|Kolkata Police Main Exam
Kolkata Police Main 2026 GK Practice Set 6: পরীক্ষা শীঘ্রই আসতে চলেছে। আজ আমি আপনাদের সাথে Gk/Gs এর Practice Set 6 শেয়ার করতে চলেছি। এই প্র্যাকটিসের থেকে আপনারা অনেক প্রশ্ন হুবহু কেমন পেয়ে যাবেন। অনেক ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে ভীতি থাকলেও প্রত্যেকদিন যদি এই KP Practice Set প্র্যাকটিস করেন, তবে ওনাকে 23+ স্কোর করতে কেও আটকাতে পারবে না।
স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে এই প্রশ্নগুলি সংগ্রহ করেছি। আপনারা এখান থেকে প্র্যাকটিস করলে আপনাদের স্কোর খুবই ভালো হবে। চলুন আর দেরি না করে এই প্র্যাকটিস একটি আরম্ভ করা যাক।
1. পদ্মশ্রী বিজয়ী অর্জুন সিং ধুরভে নীচের কোন লোকনৃত্যের সাথে যুক্ত?
(A) ছৌ
(B) গরবা
(C) বৈগা
(D) রাসলীলাসঠিক
উত্তর: (C) বৈগাব্যাখ্যা: অর্জুন সিং ধুরভে মধ্যপ্রদেশের বৈগা আদিবাসী লোকনৃত্যের একজন প্রখ্যাত শিল্পী। শিল্পকলায় তাঁর অবদানের জন্য 2022 সালে তাঁকে পদ্মশ্রী প্রদান করা হয়।
2. নীচের কোন বইটি রবীন্দ্র ভারালী (Rabindra Bharali) লিখেছেন?
(A) দ্য মিউজিক রুম
(B) ইন্ডি 101 (Indie 101)
(C) মিউজিক টু মাই ইয়ারস
(D) দ্য ফরগটেন ফর্মস অফ হিন্দুস্তানি মিউজিকসঠিক উত্তর: (B) ইন্ডি 101 (Indie 101)ব্যাখ্যা: রবীন্দ্র ভারালী ‘Indie 101’ বইটির লেখক।
3. পারমাণবিক সংখ্যা 59 বিশিষ্ট মৌলটি পর্যায় সারণীর কোন ব্লকে অবস্থিত?
(A) p-ব্লক
(B) d-ব্লক
(C) f-ব্লক
(D) s-ব্লকসঠিক
উত্তর: (C) f-ব্লকব্যাখ্যা: 59 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো প্রেসিওডাইমিয়াম (Praseodymium), যা ল্যান্থানাইড সিরিজের অন্তর্ভুক্ত এবং f-ব্লকে অবস্থিত।
৪. 1927 সালে ঔপনিবেশিক নিপীড়ন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে জওহরলাল নেহরু অংশগ্রহণ করেছিলেন?
(A) লিউভেন
(B) ব্রুগস
(C) ব্রাসেলস
(D) এন্টওয়ার্পসঠিক
উত্তর: (C) ব্রাসেলসব্যাখ্যা: বেলজিয়ামের ব্রাসেলসে এই সম্মেলনটি হয়েছিল যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে নেহরু উপস্থিত ছিলেন।
5. কর্ণাটকী সংগীতের ‘ত্রিমূর্তি'(Trinity of Carnatic Music) বলা হয় কাদের?
(A) ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতর এবং শ্যামা শাস্ত্রী
(B) এম.এস. সুব্বুলক্ষ্মী, ডি.কে. পট্টমল এবং এম.এল. বসন্তকুমারী
(C) পুরন্দর দাস, অন্নমাচার্য এবং ত্যাগরাজ
(D) মলম্বুচাবাদি ভেঙ্কটাসুব্বায়ার, ত্যাগরাজ এবং মুথুস্বামী দীক্ষিতরসঠিক
উত্তর: (A) ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতর এবং শ্যামা শাস্ত্রীব্যাখ্যা: এই তিন মহান সংগীতজ্ঞ 18শ শতাব্দীতে কর্ণাটকী সংগীতের বর্তমান রূপ দিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন।
6. সিন্ধু সভ্যতার ‘দ্য গ্রেট বাথ’-এ ইট বা পাথর জোড়া লাগাতে প্রধানত কী ব্যবহার করা হতো?
(A) কাদা
(B) জিপসাম মর্টার (Gypsum Mortar)
(C) চুন
(D) সিমেন্টসঠিক
উত্তর: (B) জিপসাম মর্টারব্যাখ্যা: মহেঞ্জোদাড়োর গ্রেট বাথ-কে জলরোধী করতে বিটুমিন এবং জিপসাম মর্টারের প্রলেপ ব্যবহার করা হয়েছিল।
Kolkata Police Main Exam 2026 Gk Practice Set 5
7. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল?
(A) 1.41 বিলিয়ন
(B) 9.6 বিলিয়ন
(C) 1.12 বিলিয়ন
(D) 1.21 বিলিয়নসঠিক
উত্তর: (D) 1.21 বিলিয়নব্যাখ্যা: 2011 সালের সরকারি সেন্সাস অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি (1.21 বিলিয়ন)।
8. ভারতে ম্যাগনোলিয়া (Magnolia) এবং লরেল (Laurel) গাছ কোন ধরনের অরণ্যে পাওয়া যায়?
(A) পর্ণমোচী অরণ্য
(B) ম্যানগ্রোভ
(C) কাঁটাঝোপ
(D) পার্বত্য অরণ্য (Montane Forests)সঠিক
উত্তর: (D) পার্বত্য অরণ্যব্যাখ্যা: হিমালয় বা দাক্ষিণাত্যের উচ্চ পার্বত্য অঞ্চলে এই ধরনের নাতিশীতোষ্ণ গাছ দেখা যায়।
9. নীচের কোন পুরস্কারটি নৃত্যের উৎকর্ষতার জন্য দেওয়া হয় না?
(A) কালিদাস সম্মান
(B) পদ্মশ্রী
(C) ললিত কলা একাডেমি পুরস্কার
(D) সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারসঠিক
উত্তর: (C) ললিত কলা একাডেমি পুরস্কারব্যাখ্যা: ললিত কলা একাডেমি প্রধানত চারুকলা (Fine Arts) যেমন চিত্রশিল্প ও ভাস্কর্যের জন্য পুরস্কার দেয়, নাচের জন্য নয়।
10. শ্রমিকদের কল্যাণের জন্য লর্ড রিপন কোন সংস্কার বা আইন চালু করেছিলেন?
(A) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট
(B) আর্থিক বিকেন্দ্রীকরণ
(C) ফ্যাক্টরি অ্যাক্ট (The Factory Act)
(D) শিক্ষা সংস্কারসঠিক
উত্তর: (C) ফ্যাক্টরি অ্যাক্টব্যাখ্যা: 1881 সালে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট লর্ড রিপনের আমলে পাস হয়, যেখানে শিশু শ্রমিকদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছিল।
11. নীচের কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য (Fundamental Duty) নয়?
(A) স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করা
(B) সংবিধান ও জাতীয় পতাকাকে সম্মান করা
(C) সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা
(D) পিতামাতাকে মান্য করা ও পারিবারিক দায়িত্ব পালন করাসঠিক
উত্তর: (D) পিতামাতাকে মান্য করা ও পারিবারিক দায়িত্ব পালন করা
ব্যাখ্যা: এটি সামাজিক নীতি হতে পারে কিন্তু সংবিধানের অনুচ্ছেদ 51(a)-তে বর্ণিত 11 টি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না।
12. ICC Hall of Fame অন্তর্ভুক্ত প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার কে?
(A) ঝুলন গোস্বামী
(B) মিতালী রাজ
(C) ডায়ানা এদুলজি
(D) পূর্ণিমা রাউতসঠিক
উত্তর: (C) ডায়ানা এদুলজিব্যাখ্যা: 2023 সালে ডায়ানা এদুলজি এই সম্মান পান, যা কোনো ভারতীয় মহিলা ক্রিকেটারের জন্য প্রথম ।
13. আন্দাল ছিলেন একজন বিখ্যাত মহিলা সন্ত। তিনি কোন শিল্পের জন্য বিখ্যাত ছিলেন?
(A) তান্ত্রিক
(B) আলভার
(C) নায়নার
(D) সুফিসঠিক
উত্তর: (B) আলভারব্যাখ্যা: আন্দাল ছিলেন 12 জন আলভার সন্তদের মধ্যে একমাত্র মহিলা, যারা ভগবান বিষ্ণুর উপাসনা করতেন।
14. গোয়ায় অনুষ্ঠিত ৩৭তম জাতীয় গেমসে মহারাষ্ট্র কতটি সোনা জিতেছিল?
(A) ৬৯
(B) ৭৯
(C) ৭২
(D) ৮০সঠিক
উত্তর: (D) ৮০ব্যাখ্যা: মহারাষ্ট্র মোট ২২৮টি পদক (৮০টি সোনা সহ) পেয়ে তালিকায় শীর্ষে ছিল।
15. রেভিনিউ অ্যাকাউন্ট (Revenue Account) নীচের কোন বিষয়ের সাথে যুক্ত?
(A) পরবর্তী আর্থিক বছর
(B) বর্তমান আর্থিক বছর
(C) পূর্ববর্তী আর্থিক বছর
(D) সবগুলিসঠিক
উত্তর: (B) বর্তমান আর্থিক বছরব্যাখ্যা: রেভিনিউ অ্যাকাউন্ট সাধারণত একটি নির্দিষ্ট বর্তমান আর্থিক বছরের আয়-ব্যয়ের হিসাব রাখে।
16. আফগানিস্তানে অশোকের শিলালিপিগুলি আরামাইক এবং কোন লিপিতে লেখা?
(A) অলচিকি
(B) গ্রীক (Greek)
(C) দেবনাগরী
(D) শারদাসঠিক
উত্তর: (B) গ্রীকব্যাখ্যা: কান্দাহার সহ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় অশোকের দ্বিভাষিক (গ্রীক ও আরামাইক) লিপি পাওয়া গেছে।
১৭. ‘দুয়ারে রেশন’ প্রকল্প যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিল এটি কোন রাজ্যে চালু হয়েছিল?
(A) উত্তরপ্রদেশ
(B) পাঞ্জাব
(C) পশ্চিমবঙ্গ
(D) বিহারসঠিক
উত্তর: (C) পশ্চিমবঙ্গব্যাখ্যা: পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছিল।
18. রূপান্তরিত শিলা গঠনের পূর্বে যে শিলায় থাকে তাকে কী বলা হয়?
(A) প্রোটোলিথ (Protolith)
(B) বেডরক
(C) ল্যাটেরাইট
(D) রেগোলিথসঠিক
উত্তর: (A) প্রোটোলিথব্যাখ্যা: যে কোনো আদি শিলা (আগ্নয় বা পাললিক) যখন তাপ ও চাপে রূপান্তরিত হয়, সেই আদি রূপটিকে প্রোটোলিথ বলে।
19. Keto Diet পুষ্টির পরিমাণ কেমন থাকে?
(A) উচ্চ কার্বোহাইড্রেট ও কম ফ্যাট
(B) উচ্চ ফ্যাট, পর্যাপ্ত প্রোটিন এবং অত্যন্ত কম কার্বোহাইড্রেট
(C) শুধু ভিটামিন ও মিনারেল
(D) উচ্চ প্রোটিন ও ফ্যাট এবং সাধারণ কার্বোহাইড্রেটসঠিক
উত্তর: (B) উচ্চ ফ্যাট, পর্যাপ্ত প্রোটিন এবং অত্যন্ত কম কার্বোহাইড্রেটব্যাখ্যা: কিটো ডায়েটে শরীরকে কার্বোহাইড্রেটের বদলে ফ্যাট পুড়িয়ে শক্তি অর্জনে বাধ্য করা হয়।
20. নীচের কোনটি ভারতের শস্য ঋতু(Cropping Season) নয়?
(A) খরিফ
(B) জায়েদ
(C) ফাং (Fang)
(D) রবিসঠিক
উত্তর: (C) ফাংব্যাখ্যা: ভারত মূলত খরিফ, রবি এবং জায়েদ এই তিন ধরনের শস্য ঋতু দেখা যায়।
21. 2011 এর জনগণনা অনুযায়ী কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত (০-৬ বছর) সর্বাধিক?
(A) কেরালা
(B) রাজস্থান
(C) ছত্তিশগড়
(D) মিজোরামসঠিক
উত্তর: (D) মিজোরামব্যাখ্যা: মিজোরামে শিশু লিঙ্গ অনুপাত ৯৭০, যা ভারতের রাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ।
22. পুরীর রথযাত্রা কোন দেবতার পবিত্র যাত্রা হিসেবে পালিত হয়?
(A) প্রভু রাম
(B) প্রভু শিব
(C) প্রভু জগন্নাথ
(D) প্রভু ব্রহ্মাসঠিক
উত্তর: (C) প্রভু জগন্নাথব্যাখ্যা: এটি উড়িষ্যার পুরীতে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সম্মানে পালিত একটি উৎসব।
23. রাজ্য পরিকল্পনা বোর্ডের(State Planning Board) চেয়ারম্যান কে হন?
(A) স্পিকার
(B) অ্যাডভোকেট জেনারেল
(C) মুখ্যমন্ত্রী
(D) রাজ্যপালসঠিক
উত্তর: (C) মুখ্যমন্ত্রীব্যাখ্যা: কেন্দ্রীয় স্তরে যেমন নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী, রাজ্য স্তরে তেমনি পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান মুখ্যমন্ত্রী।
24. 2024 সালের জানুয়ারিতে নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন?
(A) নীতীশ কুমার
(B) লালু যাদব
(C) তেজস্বী যাদব
(D) সুশীল মোদীসঠিক
উত্তর: (A) নীতীশ কুমারব্যাখ্যা: নীতীশ কুমার জেডিইউ (JDU) দলের নেতা এবং তিনি রেকর্ড 9 বার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছেন।
25. ভিটামিন ও অভাবজনিত রোগের সঠিক মিল কোনটি? (ভিটামিন A – রাতকানা, ভিটামিন D – রিকেট, ভিটামিন B1 – বেরিবেরি, ভিটামিন C – স্কার্ভি)
(A) i-d, ii-c, iii-a, iv-b
(B) i-d, ii-c, iii-b, iv-a
(C) i-c, ii-d, iii-b, iv-a
(D) i-c, ii-d, iii-a, iv-b
সঠিক উত্তর: (B) i-d, ii-c, iii-b, iv-a
ব্যাখ্যা: এটি ভিটামিনের অভাবজনিত রোগের সঠিক বৈজ্ঞানিক মিল।