Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Gk Practice SetKolkata Police ExamPractice Set

Kolkata Police GK Practice Set 10

By instasomadhan
March 21, 2026 5 Min Read
0

নমষ্কার বন্ধুরা! Insta Somadhan ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই। আজও আমরা প্রত্যেকদিনের মত Kolkata Police GK Practice Set 10 আলোচনা করতে চলেছি। এই প্র্যাকটিস সেট সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কলকাতা পুলিশের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই Gk Practice Set টি আপনারা খুবই মনোযোগ সহকারে পড়ুন এবং পড়ার পর এই প্র্যাকটিস সেটটি খাতায় নোট করে নিন। এইভাবে আপনারা যদি প্রত্যেকদিন পড়াশোনা করেন তাহলে কলকাতা পুলিশে আপনাদের একটি সিট পাকা হয়ে থাকবে।

১) উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ১৯১৭ সালে গঠিত ‘ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন’ আর কী নামে পরিচিত?

(A) হান্টার কমিশন

(B) স্যাডলার কমিশন

(C) উডস ডেসপ্যাচ

(D) কোঠারি কমিশন

সঠিক উত্তর: (B) স্যাডলার কমিশন।

ব্যাখ্যা: ১৯১৭ সালে মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি বিচ্যুতি দূর করা এবং উচ্চশিক্ষার সংস্কার।

২) জৈন ধর্মের সর্বশেষ তথা ২৪ তম তীর্থঙ্করের প্রথম মহিলা শিষ্যার নাম কী ছিল?

(A) ত্রিশলা

(B) যশোদা

(C) চন্দনা

(D) প্রিয়দর্শনা

সঠিক উত্তর: (C) চন্দনা।

ব্যাখ্যা: ২৪ তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তাঁর প্রথম পুরুষ শিষ্য ছিলেন জামালী (তাঁর জামাতা) এবং প্রথম মহিলা শিষ্যা ছিলেন চন্দনা।

৩) মুঘল সম্রাট আকবরের পুত্র সেলিমের (জাহাঙ্গীর) সমাধিটি বর্তমানে কোন শহরে অবস্থিত?

(A) কাবুল

(B) লাহোর

(C) সেকেন্দ্রা

(D) শাসারাম

সঠিক উত্তর: (B) লাহোর (শাহদারা)।

ব্যাখ্যা: জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানের লাহোরে অবস্থিত। মনে রাখবেন, বাবরের সমাধি কাবুলে এবং আকবরের সমাধি সেকেন্দ্রায় অবস্থিত।

৪) মগধের হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন, যাকে শিশুনাগ অপসারিত করেছিলেন?

(A) অজাতশত্রু

(B) উদয়িন

(C) নাগদশক

(D) কালাশোক

সঠিক উত্তর: (C) নাগদশক।

ব্যাখ্যা: হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। এই বংশের শেষ রাজা নাগদশককে তাঁর মন্ত্রী শিশুনাগ হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেন।

৫) বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্ম এবং মৃত্যু উভয়ই ঘটেছে কোন মহান ধর্মপ্রবর্তকের?

(A) বর্ধমান মহাবীর

(B) গৌতম বুদ্ধ

(C) গুরু নানক

(D) যিশু খ্রিস্ট

সঠিক উত্তর: (B) গৌতম বুদ্ধ।

ব্যাখ্যা: নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম। বোধিলাভ এবং মহাপ্রয়াণ—তিনটিই বৈশাখী পূর্ণিমাতে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়।

৬) ভারতের একটি বিখ্যাত অন্তর্বাহিনী নদী ‘লুনি’-র উৎপত্তি স্থল নিচের কোন পর্বতশ্রেণী থেকে?

(A) বিন্ধ্য পর্বত

(B) সাতপুরা পর্বত

(C) আরাবল্লী পর্বত

(D) পশ্চিমঘাট পর্বত

সঠিক উত্তর: (C) আরাবল্লী পর্বত।

ব্যাখ্যা: রাজস্থানের আজমিরের কাছে আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে এই নদীটি কচ্ছের রণে গিয়ে মিশেছে। সমুদ্রে না মিশে স্থলের ভেতরেই শেষ হয় বলে একে অন্তর্বাহিনী নদী বলে।

৭) দক্ষিণ ভারতের পূর্ব উপকূল বরাবর বিস্তৃত পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

(A) মহেন্দ্রগিরি

(B) জিন্দাগাদা

(C) আনাইমুদি

(D) দোদাবেতা

সঠিক উত্তর: (B) জিন্দাগাদা।

ব্যাখ্যা: জিন্দাগাদা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অন্যদিকে আনাইমুদি হলো দক্ষিণ ভারত তথা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ।

৮) মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ‘বিহাদ’ নদীর ওপর অবস্থিত ১৩০ মিটার উঁচু জলপ্রপাতটির নাম কী?

(A) কুঞ্চিকাল

(B) যোগ জলপ্রপাত

(C) চাচাই জলপ্রপাত

(D) চিত্রকুট

সঠিক উত্তর: (C) চাচাই জলপ্রপাত।

৯) মধ্যপ্রদেশের বিখ্যাত শহর ‘গোয়ালিয়র’ কোন নদীর তীরে অবস্থিত?

(A) গোমতী

(B) চম্বল

(C) নর্মদা

(D) তাপ্তি

সঠিক উত্তর: (B) চম্বল।

১০) বিউটি পার্লারে চুলের বিন্যাস বা হেয়ার সেটিং করার জন্য নিচের কোন রাসায়নিক মৌলটি ব্যবহৃত হয়?

(A) ফসফরাস

(B) সিলিকন

(C) সালফার

(D) আয়রন

সঠিক উত্তর: (C) সালফার।

ব্যাখ্যা: চুলে কেরাটিন নামক প্রোটিন থাকে যাতে সালফার বর্তমান। তাই চুলের স্থায়িত্ব ও বিন্যাসে সালফার ঘটিত যৌগ ব্যবহৃত হয়। পেঁয়াজেও সালফার থাকে বলে কাটার সময় চোখ জ্বলে।

১১) ওএমআর (OMR) শিট যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তরপত্র হিসেবে ব্যবহৃত হয়, এর পূর্ণরূপ কী?

(A) Oral Mark Reader

(B) Optical Mark Recognition

(C) Open Mark Record

(D) Optical Method Reader

সঠিক উত্তর: (B) Optical Mark Recognition (বা Reader)।

১২) বৈদ্যুতিক মোটরের কার্যনীতিতে শক্তির কোন রূপান্তরটি লক্ষ্য করা যায়?

(A) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি

(B) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি

(C) রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি

(D) তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি

সঠিক উত্তর: (B) তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি।

ব্যাখ্যা: মোটরে বিদ্যুৎ দিলে তা ঘুরতে শুরু করে (যান্ত্রিক কাজ)। অন্যদিকে ডায়নামো বা জেনারেটরে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়।

১৩: পোলিও (Polio) রোগটি নিচের কোন ধরনের জীবাণুর আক্রমণে ঘটে এবং এর টিকা কে আবিষ্কার করেন?

(A) ব্যাকটেরিয়া; লুই পাস্তুর

(B) ভাইরাস; জোনাস সল্ক

(C) ছত্রাক; আলেকজান্ডার ফ্লেমিং

(D) প্রোটোজোয়া; রোনাল্ড রস

সঠিক উত্তর: (B) ভাইরাস; জোনাস সল্ক।

১৪) মিউরিয়েটিক অ্যাসিড (Muriatic Acid) নামে পরিচিত লঘু অ্যাসিডটি রসায়নাগারে কী নামে পরিচিত?

(A) সালফিউরিক অ্যাসিড (H₂SO₄)

(B) নাইট্রিক অ্যাসিড (HNO₃)

(C) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)

(D) অ্যাসিটিক অ্যাসিড (CH₃COOH)

সঠিক উত্তর: (C) হাইড্রোক্লোরিক অ্যাসিড।

ব্যাখ্যা: লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাণিজ্যিকভাবে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, যা ঘর বা টয়লেট পরিষ্কারের কাজেও ব্যবহৃত হয়।

১৫: ক্রোনোমিটার (Chronometer) নামক যন্ত্রটি দিয়ে প্রধানত কী পরিমাপ করা হয়?

(A) বাতাসের গতিবেগ

(B) বায়ুর আর্দ্রতা

(C) সঠিক সময়

(D) সমুদ্রের গভীরতা

সঠিক উত্তর: (C) সঠিক সময়।

ব্যাখ্যা: নাবিকরা সমুদ্রে সঠিক সময় ও দ্রাঘিমাংশ নির্ণয়ে এটি ব্যবহার করেন। হাইগ্রোমিটার দিয়ে আর্দ্রতা মাপা হয়।

১৬) বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘জেমস বন্ড’ (James Bond)-এর স্রষ্টা কে?

(A) আর্থার কোনান ডয়েল

(B) ইয়ান ফ্লেমিং

(C) আগাথা ক্রিস্টি

(D) জুল ভার্ন>

সঠিক উত্তর: (A) ইয়ান ফ্লেমিং।

১৭: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে আমরা ‘ব্রজেশ্বর’ ও ‘প্রফুল্ল’ নামক চরিত্র দুটি দেখতে পাই?

(A) আনন্দমঠ

(B) দুর্গেশনন্দিনী

(C) দেবী চৌধুরানী

(D) কপালকুণ্ডলা

সঠিক উত্তর: (C) দেবী চৌধুরানী।

১৮: ‘আরোগ্য নিকেতন’ কালজয়ী উপন্যাসটির রচয়িতা কে?

(A) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(C) মানিক বন্দ্যোপাধ্যায়

(D) বলাইচাঁদ মুখোপাধ্যায়

সঠিক উত্তর: (B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১৯) লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্যচর্চা করতেন এবং তাঁর বিখ্যাত সৃষ্টি ‘ভুবন সোম’ কী ধরনের রচনা?

(A) নীললোহিত; নাটক

(B) বনফুল; উপন্যাস

(C) টেকচাঁদ ঠাকুর; কাব্য

(D) পরশুরাম; ছোটগল্প

সঠিক উত্তর: (B) বনফুল; উপন্যাস।

২০) অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ধ্রুপদী নৃত্য (Classical Dance) নিচের কোনটি?

(A) কথাকলি

(B) ওড়িশি

(C) কুচিপুড়ি

(D) মোহিনীঅট্টম

সঠিক উত্তর: (C) কুচিপুড়ি।

২১) প্রতি বছর ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ (World Malaria Day) কোন তারিখে পালিত হয়?

(A) ২২শে এপ্রিল

(B) ২৫শে এপ্রিল

(C) ৭ই এপ্রিল

(D) ১লা মে

সঠিক উত্তর: (B) ২৫শে এপ্রিল।

২২) মালিক মহম্মদ জায়সী কোন বিখ্যাত কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন?

(A) রামচরিতমানস

(B) শাহনামা

(C) পদ্মাবত

(D) তুঘলকনামা

সঠিক উত্তর: (C) পদ্মাবত।

২৩) লেবানন নামক দেশটির রাজধানীর নাম কী?

(A) মাস্কাট

(B) বৈরুত* (C) দামাস্কাস

(D) আম্মান

সঠিক উত্তর: (B) বৈরুত।

২৪) হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং কাকে ‘পঞ্চভারতের অধিপতি’ বলা হয়?

(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(B) হর্ষবর্ধন

(C) সমুদ্রগুপ্ত

(D) কনিষ্ক

সঠিক উত্তর: (B) হর্ষবর্ধন।

ব্যাখ্যা: চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে আসেন। হর্ষবর্ধনকে তাঁর বিশাল সাম্রাজ্যের জন্য পঞ্চভারতের অধিপতি বলা হতো।

২৫) দ্বিতীয় ইঙ্গ-আফগান যুদ্ধ (১৮৭৮-৮০) ভারতের কোন ভাইসরয়ের আমলে শুরু হয়েছিল?

(A) লর্ড কার্জন

(B) লর্ড লিটন

(C) লর্ড রিপন

(D) লর্ড ডালহৌসি

সঠিক উত্তর: (B) লর্ড লিটন।

Tags:

Kolkata Police Constable GK Mock TestKolkata Police GKkolkata Police Main mock testKP Practice Set
Author

instasomadhan

Follow Me
Other Articles
Previous

Kolkata Police Main Exam Reasoning Practice Set 2

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Kolkata Police GK Practice Set 10
  • Kolkata Police Main Exam Reasoning Practice Set 2
  • Kolkata Police GK Practice Set 9
  • Kolkata Police Constable GK Mock Test 8 2026
  • Kolkata Police Constable GK Mock Test 7 2026

Recent Comments

  1. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!
  2. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!

Archives

  • March 2026
  • February 2026

Categories

  • Answer Key
  • Central Govt Job
  • Gk Practice Set
  • Government Updates
  • Jobs
  • Kolkata Police Exam
  • Math Practice Set
  • New Government Scheme
  • Practice Set
  • Reasoning Practice Set
  • Result
  • Skills
  • State Exam
Copyright 2026 — Insta Somadhan. All rights reserved. Blogsy WordPress Theme

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by