Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Gk Practice SetKolkata Police ExamPractice Set

Kolkata Police GK Practice Set 9

By instasomadhan
March 20, 2026 5 Min Read
0

নমস্কার বন্ধুরা! Insta Somadhan ওয়েবসাইটে আপনাদের স্বাগত জানাই। আজও আমরা প্রত্যেকদিনের মত Kolkata Police GK Practice Set 9 আলোচনা করতে চলেছি। এই প্র্যাকটিস সেট সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কলকাতা পুলিশের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই Gk Practice Set টি আপনারা খুবই মনোযোগ সহকারে পড়ুন এবং পড়ার পর এই প্র্যাকটিস সেটটি খাতায় নোট করে নিন। এইভাবে আপনারা যদি প্রত্যেকদিন পড়াশোনা করেন তাহলে কলকাতা পুলিশে আপনাদের একটি সিট পাকা হয়ে থাকবে।

১) টোকিওতে ১৯৪২ সালে ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ’ গঠনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?

(A) দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

(B) রাসবিহারী বসু

(C) আনন্দমোহন বসু

(D) মহাদেব গোবিন্দ রানাডে

সঠিক উত্তর: (B) রাসবিহারী বসু।

ব্যাখ্যা: রাসবিহারী বসু ১৯৪২ সালে জাপানের টোকিওতে একটি সম্মেলনের মাধ্যমে এই লীগ প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম বিপ্লবী নেতা ছিলেন।

২) কুশান সম্রাট কনিষ্কের আমলে বৌদ্ধ ধর্মের কোন শাখাটি মধ্য এশিয়ায় জনপ্রিয় হতে পারেনি?

(A) হীনযান

(B) মহাযান

(C) বজ্রযান

(D) থেরবাদ

সঠিক উত্তর:(B) মহাযান।

ব্যাখ্যা: চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান—এই দুটি ভাগে বিভক্ত হয়। মহাযানরা বুদ্ধের মূর্তিপূজায় বিশ্বাসী ছিলেন। মধ্য এশিয়ায় এই শাখাটি জনপ্রিয় ছিল না।

৩) দিল্লি জয়ের স্মারক হিসেবে ‘কুয়াত-উল-ইসলাম’ মসজিদটি কোন সুলতান নির্মাণ করেছিলেন?

(A) মোহাম্মদ ঘুরি

(B) কুতুবুদ্দিন আইবক

(C) ইলতুতমিশ

(D) আলাউদ্দিন খলজি

সঠিক উত্তর: (B) কুতুবুদ্দিন আইবক।

ব্যাখ্যা: ১১৯৩ সালে কুতুবুদ্দিন আইবক এটি নির্মাণ শুরু করেন। তিনি ‘আড়াই দিন কা ঝোপড়া’ নামক আরও একটি বিখ্যাত স্থাপনা নির্মাণ করেছিলেন।

৪) নিচের কোন রাজবংশটি কালানুক্রম অনুযায়ী প্রাচীনতম?

(A) মৌর্য বংশ

(B) শুঙ্গ বংশ

(C) গুপ্ত বংশ

(D) কুশান বংশ

সঠিক উত্তর: (A) মৌর্য বংশ।

ব্যাখ্যা: মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে পরাজিত করে সিংহাসনে বসেন। কালানুক্রমিক সাজালে: মৌর্য > শুঙ্গ > কুশান > গুপ্ত।

৫) ১৭৭০ খ্রিস্টাব্দে (বাংলা ১১৭৬ বঙ্গাব্দ) হওয়া ভয়াবহ দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ কোন গভর্নরের শাসনকালে ঘটেছিল?

(A) রবার্ট ক্লাইভ

(B) ওয়ারেন হেস্টিংস

(C) জন কার্টিয়ার

(D) লর্ড ভেরেলস্ট

সঠিক উত্তর: (C) জন কার্টিয়ার।

ব্যাখ্যা: এই দুর্ভিক্ষের সময় বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারিয়েছিল। ইংরেজিতে সালটি ১৭৭০ হলেও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১১৭৬ হওয়ার কারণে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।

৬) নিচের কোন দেশটি তার ভৌগোলিক অবস্থানের কারণে একটি ‘স্থলবেষ্টিত’ বা ল্যান্ডলকড (Landlocked) রাষ্ট্র হিসেবে পরিচিত?

(A) শ্রীলঙ্কা

(B) নেপাল

(C) মায়ানমার

(D) বাংলাদেশ

সঠিক উত্তর: (B) নেপাল।

ব্যাখ্যা: নেপালের চারপাশে কোনো সমুদ্র নেই, এটি ভারত ও চীন দ্বারা পরিবেষ্টিত। একইরকম ভাবে ভুটানও একটি ল্যান্ডলকড কান্ট্রি।

৭) ‘রুদ্রপ্রয়াগ’ নামক পবিত্র সঙ্গমস্থলে অলকানন্দা নদীর সাথে কোন নদীটি এসে মিশেছে?

(A) ভাগীরথী

(B) মন্দাকিনী

(C) ধৌলিগঙ্গা

(D) পিন্ডার

সঠিক উত্তর: (B) মন্দাকিনী।

ব্যাখ্যা:

অলকানন্দা + মন্দাকিনী = রুদ্রপ্রয়াগ।

অলকানন্দা + ভাগীরথী = দেবপ্রয়াগ (এখান থেকেই গঙ্গা নাম হয়)।

৮) একুরিয়াম (Aquarium) কেন একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়?

(A) এটি জলের তলায় থাকে

(B) এটি কৃত্রিম বাস্তুতন্ত্র (Artificial Ecosystem)

(C) এতে অক্সিজেন থাকে না

(D) এটি শুধুমাত্র ছোট মাছের জন্য

সঠিক উত্তর: (B) এটি কৃত্রিম বাস্তুতন্ত্র।

ব্যাখ্যা: ধানের জমি বা পুকুর প্রাকৃতিকভাবে বা কৃষিকাজে তৈরি হলেও একুরিয়াম সম্পূর্ণভাবে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত ও কৃত্রিমভাবে তৈরি একটি পরিবেশ।

৯) মানব উন্নয়ন সূচক বা HDI (Human Development Index) গণনা করার ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয় না?

(A) আয়ুষ্কাল (Health)

(B) মাথাপিছু জাতীয় আয় (Income)

(C) শিক্ষার স্তর (Education)

(D) বাসস্থানের পারিপার্শ্বিক পরিবেশ

সঠিক উত্তর:

(D) বাসস্থানের পারিপার্শ্বিক পরিবেশ।

ব্যাখ্যা: HDI মূলত শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ২০২৫ সালে ভারতের র‍্যাংক ১৯৩টি দেশের মধ্যে ১৩০তম।

১০) রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের (SPSC) সদস্যদের নিযুক্ত করার ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে?

(A) ভারতের রাষ্ট্রপতি

(B) মুখ্যমন্ত্রী

(C) রাজ্যপাল

(D) বিধানসভার স্পিকার

সঠিক উত্তর: (C) রাজ্যপাল।

ব্যাখ্যা: UPSC সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, কিন্তু রাজ্যের ক্ষেত্রে নিয়োগ করেন রাজ্যপাল। সদস্যদের অবসরের বয়স ৬২ বছর।

Kolkata Police Constable GK Mock Test 8 2026

১১) ভারতীয় সংবিধানের কোন তফসিলে(Schedule) ২২টি সরকারি ভাষার উল্লেখ পাওয়া যায়?

(A) সপ্তম তফসিল

(B) অষ্টম তফসিল

(C) নবম তফসিল

(D) দশম তফসিল

(B) অষ্টম তফসিল।

ব্যাখ্যা: শুরুতে সংবিধানে ১৪টি ভাষা ছিল, পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে বর্তমানে ২২টি ভাষা স্বীকৃত। মনে রাখবেন, ইংরেজি ভাষা এই ২২টি ভাষার তালিকায় নেই।

১২) কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৭৬ সালে ভারতীয় সংবিধানে ‘মৌলিক কর্তব্য’ (Fundamental Duties) অন্তর্ভুক্ত হয়?

(A) ৪২তম

(B) ৪৪তম

(C) ৮৬তম

(D) ৬১তম

সঠিক উত্তর: (A) ৪২তম সংশোধনী।

ব্যাখ্যা:১৯৭৬ সালে স্বরন সিং কমিটির সুপারিশে ১০টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা ১১টি।

১৩) চোখের কোন অংশ ক্যামেরার অ্যাপারচার বা ডায়াফ্রামের মতো কাজ করে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে?

(A) রেটিনা

(B) আইরিশ

(C) কর্নিয়া

(D) লেন্স

সঠিক উত্তর: (B) আইরিশ।

ব্যাখ্যা: আইরিশ তারারন্ধ্রের আকার কমিয়ে বা বাড়িয়ে চোখের ভেতরে কতটা আলো ঢুকবে তা নিয়ন্ত্রণ করে।

১৪) কোন মৌলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান হয়?

(A) অক্সিজেন

(B) নাইট্রোজেন

(C) হাইড্রোজেন

(D) জেনন

সঠিক উত্তর:(C) হাইড্রোজেন।

ব্যাখ্যা: প্রোটিয়ামের ক্ষেত্রে ১টি প্রোটন ও ১টি ইলেকট্রন থাকে কিন্তু কোনো নিউট্রন থাকে না। ফলে এর পারমাণবিক সংখ্যা (১) এবং ভর সংখ্যা (১+০=১) সমান হয়।

১৫) ১৯৩২ সালে ‘নিউট্রন কণা কে আবিষ্কার করেছিলেন?

(A) জে. জে. থমসন

(B) রাদারফোর্ড

(C) জেমস চ্যাডউইক

(D) ডাল্টন

সঠিক উত্তর:(C) জেমস চ্যাডউইক

ব্যাখ্যা: নিউট্রন একটি নিস্তড়িৎ কণা যা পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সাথে অবস্থান করে।

১৬) ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরের প্রক্রিয়াকে উদ্দীপিত করে কোন হরমোন?

(A) ইনসুলিন

(B) থাইরক্সিন

(C) অক্সিটোসিন

(D) অ্যাড্রেনালিন

সঠিক উত্তর:(B) থাইরক্সিন।

ব্যাখ্যা: থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত এই হরমোন উভচর প্রাণীদের রূপান্তরে (Metamorphosis) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১৭) কেরোসিন (১.৪৪), তারপিন তেল (১.৪৭) এবং জল (১.৩৩) এর প্রতিসরাঙ্ক দেওয়া থাকলে, কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি হবে?

(A) কেরোসিন

(B) তারপিন তেল

(C) জল

(D) সব ক্ষেত্রে সমান

সঠিক উত্তর: (C) জল।

ব্যাখ্যা: প্রতিসরাঙ্ক বা Refractive Index যত কম হয়, সেই মাধ্যমে আলোর বেগ তত বেশি হয়। যেহেতু জলের প্রতিসরাঙ্ক (১.৩৩) সবচেয়ে কম, তাই এখানে আলো সবচেয়ে দ্রুত চলবে।

১৮) ডেনমার্ক নামক দেশটির মুদ্রার নাম কী?

(A) রুবেল

(B) ক্রোন (Krone)

(C) রিয়াল

(D) রেন্ড

সঠিক উত্তর:(B) ক্রোন।

ব্যাখ্যা: রুবেল রাশিয়ার মুদ্রা এবং রেন্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রা।

১৯) প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর কোন সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ পেয়েছিলেন?

(A) ১৯৯৯

(B) ২০০০

(C) ২০০১

(D) ২০০২

সঠিক উত্তর:(C) ২০০১ সালে।

২০) ভারতের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি?

(A) অস্কার

(B) দাদাসাহেব ফালকে পুরস্কার

(C) পদ্মবিভূষণ

(D) ফিল্মফেয়ার

সঠিক উত্তর: (B) দাদাসাহেব ফালকে পুরস্কার।

ব্যাখ্যা: এটি ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের স্মরণে দেওয়া হয়। লেটেস্ট এই পুরস্কার পেয়েছেন অভিনেতা মোহনলাল (এর আগে মিঠুন চক্রবর্তী)।

২১) পশ্চিমবঙ্গ সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্পে কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয়?

(A) পঞ্চম থেকে অষ্টম

(B) অষ্টম থেকে দশম

(C) নবম থেকে দ্বাদশ

(D) একাদশ থেকে দ্বাদশ

সঠিক উত্তর:(C) নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত।

২২) ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় ভবানীবেন প্যাটেল টোকিও প্যারাঅলিম্পিকে কোন পদক জিতেছিলেন?

(A) স্বর্ণ

(B) রৌপ্য

(C) ব্রোঞ্জ

(D) কোনোটিই নয়

সঠিক উত্তর: (B) রৌপ্য পদক।

২৩) ২০২৫ সালের ডুরান্ড কাপ ফুটবলে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?

(A) মোহনবাগান

(B) ইস্টবেঙ্গল

(C) নর্থইস্ট ইউনাইটেড

(D) মোহামেডান

সঠিক উত্তর:(C) নর্থইস্ট ইউনাইটেড।

ব্যাখ্যা: ডুরান্ড কাপ ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা (১৮৮৮ সালে শুরু)। নর্থইস্ট ইউনাইটেড ২০২৪ ও ২০২৫ পর পর দুবার এই খেতাব জিতেছে।

২৪) স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL) কত সালে প্রতিষ্ঠিত হয়?

(A) ১৯৬৪

(B) ১৯৭৩

(C) ১৯৫৬

(D) ১৯৯১

সঠিক উত্তর:(B) ১৯৭৩ সালে।

২৫) এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ‘রামন ম্যাগসেসে’ পুরস্কার কোন দেশের সরকার প্রদান করে?

(A) ভারত

(B) জাপান

(C) ফিলিপাইন

(D) ইন্দোনেশিয়া

সঠিক উত্তর:(C) ফিলিপাইন।

ব্যাখ্যা: ১৯৫৭ সাল থেকে জনসেবা, সাংবাদিকতা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য এটি দেওয়া হয়।

এই Kolkata Police GK Practice Set 9 আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।

Tags:

Kolkata Police GKkolkata Police Main mock testKolkataPoliceConstableKP Practice Set
Author

instasomadhan

Follow Me
Other Articles
Previous

Kolkata Police Constable GK Mock Test 8 2026

Next

Kolkata Police Main Exam Reasoning Practice Set 2

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Kolkata Police GK Practice Set 10
  • Kolkata Police Main Exam Reasoning Practice Set 2
  • Kolkata Police GK Practice Set 9
  • Kolkata Police Constable GK Mock Test 8 2026
  • Kolkata Police Constable GK Mock Test 7 2026

Recent Comments

  1. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!
  2. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!

Archives

  • March 2026
  • February 2026

Categories

  • Answer Key
  • Central Govt Job
  • Gk Practice Set
  • Government Updates
  • Jobs
  • Kolkata Police Exam
  • Math Practice Set
  • New Government Scheme
  • Practice Set
  • Reasoning Practice Set
  • Result
  • Skills
  • State Exam
Copyright 2026 — Insta Somadhan. All rights reserved. Blogsy WordPress Theme

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by