Agniveer Recruitment 2026: West Bengal র্যালি, যোগ্যতা ও আবেদন পদ্ধতির
আপনি কি দেশের জন্য কাজ করতে চান? Indian Army তে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? Indian Army কি আপনার স্বপ্ন? সেই স্বপ্ন পূরণ করার জন্য আবারও হাজির হয়েছে Indian Army Agniveer Recruitment 2026। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এবার নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন রয়েছে এবং পরীক্ষার ধরনেও কিছু নতুনত্ব যোগ করা হয়েছে।
আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত Agniveer Recruitment এ যোগ্যতা থেকে শুরু করে পরীক্ষার সিলেবাস এবং শারীরিক মাপজোক পর্যন্ত সব কিছু আলোচনা করব।
ইন্ডিয়ান আর্মি Agniveer আবেদনের তারিখ:
Indian Army এবার অল ইন্ডিয়া বেসিসে প্রায় ২৫,০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
- আবেদন শুরুর তারিখ: আপনারা ১৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবেদন করতে পারবেন।
- শেষ তারিখ: আবেদন এর শেষ তারিখ ০১ ই এপ্রিল ২০২৬ (সম্ভাব্য তারিখ ৫ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে)।
- পরীক্ষার তারিখ: ১ জুন থেকে ১৫ জুন ২০২৬ (অনলাইন সিইই পরীক্ষা) মধ্যে হতে পারে।
- আবেদন ওয়েবসাইট: অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in থেকে আপনার আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গের ARO ভিত্তিক জেলা তালিকা
| Army Recruiting Office | DIST LIST |
|---|---|
| ARO Barrackpore | উত্তর ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া। |
| ARO Berhampore | মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। |
| ARO Siliguri | দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পং। |
| ARO Kolkata | কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
অগ্নিবীর চাকরির জন্য আলাদা আলাদা পোস্টে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সমস্ত কিছুর তথ্য নিচে দেওয়া হল:
আরও পড়ুন:
Yuba Shaathi Payment Update: কি জন্য আপনার ফোনে এখনো মেসেজ আসেনি? আপনার আবেদন কি রিজেক্ট হয়েছে?
অগ্নিবীর জেনারেল ডিউটি (GD)যোগ্যতা:
অগ্নিবীর চাকরির বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এর সমস্ত কিছু তথ্য নিচে দেওয়া হল:
অগ্নিবীর জেনারেল ডিউটি (GD)যোগ্যতা:
- রাজ্যের সংশ্লিষ্ট বোর্ড থেকে Madhyamik পাশ হতে হবে।
- মোট নম্বরের ওপর অন্তত ৪৫% এবং প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর থাকতে হবে(আপনার পছন্দের বেস্ট পাঁচটি সাবজেক্ট থেকে)।
- পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইংরেজি এবং অংক বিষয় দুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
- আবেদন করার সময় সেরা বা যে সাবজেক্ট গুলিতে আপনি বেশি নাম্বার পেয়েছেন সেই ৫টি সাবজেক্ট বেছে নিন ।
- ১৭.৫ বছর থেকে ২১ বছর (জন্ম তারিখ ১ জুলাই ২০০৫ থেকে ১ জুলাই ২০০৯-এর মধ্যে হতে হবে)।
খ) অগ্নিবীর টেকনিক্যাল (Technical)যোগ্যতা:
- রাজ্যের সংশ্লিষ্ট বোর্ড থেকে ১২ ক্লাস (H.S) পাস করতে হবে (বিজ্ঞান বিভাগ)। এর সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ থাকা বাধ্যতামূলক(যাদের মাধ্যমিক এর সাথে দুই বছরের আইটিআই আছে)।
- নম্বর: মোটের ওপর ৫০% এবং প্রতিটি বিষয়ে ৪০% নম্বর প্রয়োজন।
- আবেদন করার সময় সেরা বা যে সাবজেক্ট গুলিতে আপনি বেশি নাম্বার পেয়েছেন সেই ৫টি সাবজেক্ট বেছে নিন ।
- ১৭.৫ বছর থেকে ২১ বছর (জন্ম তারিখ ১ জুলাই ২০০৫ থেকে ১ জুলাই ২০০৯-এর মধ্যে হতে হবে)।
গ) অগ্নিবীর ক্লার্ক / স্টোর কিপার (Clerk/SKT)যোগ্যতা:
- ১২ ক্লাস পাস করতে হবে(বিজ্ঞান বা কমার্স বিভাগে)। আর্টস বিভাগের ছাত্ররা সাধারণত এখানে আবেদন করতে পারেন না কারণ অংক বা বুক-কিপিং বিষয় থাকা বাধ্যতামূলক।
- নম্বর: মোটের ওপর ৬০% এবং প্রতিটি বিষয়ে ৫০% নম্বর বাধ্যতামূলক।
ঘ) অগ্নিবীর ট্রেডসম্যান (Tradesmen)
- ১০ম পাস করতে হবে।
- প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর থাকলে তবে আবেদন করা যাবে।
- ৮ম পাস: হাউসকিপার বা মেসকিপার পদের জন্য প্রতিটি বিষয়ে ৩৩% নম্বর থাকলে আবেদন করতে পারবেন।
PET/PMT:
আর্মির মাঠ মানেই কড়া লড়াই। Indian Army তে যোগ দিতে গেলে হাইট, ওয়েট ও বুকের ছাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য মেজারমেন্ট নিচে দেওয়া হলো:
- ১৬০০ মিটার দৌড় গ্রুপ ১ তে (৫ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে) কমপ্লিট করতে পারলে ৬০ নম্বর পাওয়া যাবে। গ্রুপ ২ (৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে) কমপ্লিট করলে ৪৮ নম্বর পাওয়া যাবে।
- বিম (Pull Ups): ১০টি বিম টানতে পারলে ৪০ নম্বর পাওয়া যাবে। ন্যূনতম ৬টি দেওয়া বাধ্যতামূলক।
- ৯ ফুট গর্ত লাফানো: এটি কেবল কোয়ালিফাইং (পাস করতে হবে)।
- জিগজ্যাগ ব্যালেন্স: একটি একা একা কাঠের তক্তা থাকবে সেখান দিয়ে ব্যালেন্স করে হেঁটে যেতে হবে। এটি কেবল কোয়ালিফাইং।
| পদের নাম | উচ্চতা | বুকের ছাতি |
|---|---|---|
| জিডি / ট্রেডসম্যান / টেকনিক্যাল | ১৬৯ সেমি | ৭৭ সেমি (+৫ সেমি ফোলাতে হবে) |
| ক্লার্ক / স্টোর কিপার | ১৬২ সেমি | ৭৭ সেমি (+৫ সেমি ফোলাতে হবে) |
| মহিলা (Military Police) | ১৬২ সেমি | প্রযোজ্য নয় |
দ্রষ্টব্য: গোর্খা,রাজবংশী বা এসটি (ST) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা মিনিমাম ১৫৭ সেমি হতে হবে। ওজন সাধারণত ছেলেদের ক্ষেত্রে মিনিমাম ৫০ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে মিনিমাম ৪৭ কেজির ওপর হতে হবে।
কীভাবে নিয়োগ হবে?
Agniveer এ আগের মতো এখন আর সরাসরি ওপেন র্যালি হয় না। Agniveer নিয়োগ প্রক্রিয়াটি তিনটি প্রধান ধাপে নিয়োগ করা হয়:
১. প্রথমে কম্পিউটার ভিত্তিক(CEE) লিখিত পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করলেই আপনি দৌড়ানোর জন্য ডাক পাবেন।
২. লিখিত পরীক্ষায় পাস করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) এর জন্য ডাকা পাবেন।
৩. PMT এবং PET পাস করার পর মেডিকেল হবে এবং সবশেষে Merit list প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস:
২০২৬ সালের Agniveer পরীক্ষার একটি বড় সুবিধা হলো পরীক্ষা বাংলা ভাষায় দিতে পারবেন। প্রশ্নপত্র সাধারণত চারটি বিষয়ের ওপর হবে:
সাধারণ জ্ঞান (General Knowledge), সাধারণ বিজ্ঞান (General Science), গণিত (Mathematics), রিজনিং (Reasoning)। মোট ৫০টি প্রশ্ন থাকবে এবং ১০০ নম্বরের পরীক্ষা হবে।
GD এবং ট্রেডম্যান: প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক করলে ২ নম্বর এবং ভুল উত্তরে নেগেটিভ মার্কিং থাকে। কোন নেগেটিভ মার্কস থাকবে না। পাস মার্ক ৩৫।
অগ্নিবীর টেকনিক্যাল:
জিকে, ম্যাথ, ফিজিক্স,কেমিস্ট্রি। একটি প্রশ্ন ঠিক করলে চার নাম্বার পাওয়া যাবে আমি ভুল করলে এক নাম্বার কাটা যাবে।
ক্লার্ক: জিকে, ম্যাথ, সায়েন্স, কম্পিউটার, জেনারেল ইংলিশ। প্রত্যেকটি প্রশ্নের জন্য চার নম্বর থাকবে। ইংলিশ বিভাগে পাশ করা বাধ্যতামূলক থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
অগ্নিবীর র্যালির সময় যে যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে সমস্ত কিছুর চেক লিস্ট নিচে দেওয়া হল:
- অ্যাডমিট কার্ড (কালার প্রিন্ট)
- আধার কার্ড (অরিজিনাল)
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- স্থায়ী বাসিন্দা বা ডোমেসাইল সার্টিফিকেট (SDO লেভেল থেকে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে করা)
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- ২০ কপি পাসপোর্ট সাইজ ছবি।
Agniveer Recruitment 2026 এর শেষ কথা
Indian Army অগ্নিবীর ২০২৬ শুধুমাত্র একটি job নয়, এটি একটি রেস্পন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি ইন্ডিয়ান আর্মি আপনাকে এই অপরচুনিটি দিচ্ছে।
যারা এই Agniveer এর জন্য আবেদন করছেন, তাদের বলে দিই এই পরীক্ষাটি জুন মাসে হতে পারে। আপনারা এখন থেকেই জোর কদমে প্রস্তুতি নিতে থাকুন। এই পরীক্ষাটি পাস করার জন্য আপনাকে সব কিছুতেই ভালো করে প্র্যাকটিস করতে হবে। না হলে আপনি পাস করতে পারবেন না।