Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Government UpdatesNew Government Scheme

Juba Saathi Scheme 2026: ডিবিটি (DBT) লিঙ্ক ছাড়া যুবসাথী প্রকল্পের 1500 টাকা একাউন্টে ঢুকবে না! তবে কিভাবে আবেদন করবেন?

By instasomadhan
February 28, 2026 5 Min Read
0

 

Juba Saathi Scheme 2026: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম নতুন জনকল্যাণমূলক প্রকল্প হলো যুবসাথী প্রকল্প (Juba Saathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে বর্তমান সরকারের নির্দেশ অনুযায়ী, এই ভাতার টাকা পাওয়ার ক্ষেত্রে DBT (Direct Benefit Transfer) বাধ্যতামূল থাকতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি DBT চালু করা না থাকে, তবে আবেদন করা সত্ত্বেও আপনি টাকা নাও পেতে পারেন। আজকের এই আর্টিকেল  আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি ঘরে বসেই আপনার DBT STATUS চেক করতে পারবেন এবং প্রয়োজনে DBT ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন।

Juba Saathi Scheme 2026: ডিবিটি (DBT) লিঙ্ক

1) DBT আসলে কী?

DBT (Direct Benefit Transfer) হলো এমন একটি প্রযুক্তিগত পদ্ধতি যার সাহায্যে সরকার সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারে। আগেকার দিনে কি হতো, সরকারি কোনো প্রকল্পের টাকা পেতে অনেক সময় দেরি হতো বা  নানা দুর্নীতি (যেমন: কাটমানি বা দালালি) হতো। কারণ তখনকার দিনে টাকা হাতে-হাতে দেওয়া হতো।

বর্তমানে ইউপিআই (UPI) এবং এনপিসিআই (NPCI) প্রযুক্তির উন্নতির ফলে সরকার সরাসরি আপনার আধার নম্বর, Account No. বা ফোন নম্বর ব্যবহার করে টাকা পাঠাতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাংকের সাথে DBT লিঙ্ক করা থাকবে, টাকা ঠিক সেই অ্যাকাউন্টেই পৌঁছে যাবে। এতে মাঝখানে কেউ টাকা  লুটে নিতে পারেনা এবং এতে স্বচ্ছতা বজায় থাকে।

 2) DBT এবং KYC পার্থক্য:

অনেকেই মনে করেন ব্যাংকে আধার কার্ড জমা দিয়ে দিলেই DBT লিঙ্কটি চালু হয়ে যাবে। কিন্তু  এটি সকলের একটি ভুল ধারণা। 

KYC বা আধার লিঙ্ক আপনার পরিচয় প্রমাণের জন্য আপনি একাধিক ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে পারেন।

DBT শুধুমাত্র একই সময়ে একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে  চালু থাকতে পারে। আপনার যদি পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে সরকার যখন আধার নম্বর দিয়ে টাকা পাঠাবে, তখন কেবল সেই অ্যাকাউন্টে টাকা আসবে যেটিতে আপনি DBT Link করে রেখেছেন।

3) যুবসাথী প্রকল্পের ভাতার জন্য ডিবিটির গুরুত্ব

যুবসাথী পোর্টালের অফিসিয়াল নোটিশ অনুযায়ী, ১৫০০ টাকা সরাসরি ব্যাংক ট্রান্সফার বা DBT এর মাধ্যমে দেওয়া হবে। আবেদন করার সময় আপনাকে সেই ব্যাংক ডিটেইলস দিতে হবে যেটিতে DBT চালু আছে। যদি আপনার ভুল অ্যাকাউন্টে DBT করা থাকে এবং আপনি অন্য অ্যাকাউন্টের তথ্য ফর্মে দিয়ে থাকেন, তবে আপনার পেমেন্ট আটকে যেতে পারে।

বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!

4) কীভাবে চেক করবেন কোন ব্যাংকে ডিবিটি (DBT) লিঙ্ক আছে?

যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে তবে কোনটিতে DBT চালু আছে তা জানার জন্য নিচের STEP ফলো করুন:

Step 1: NPCI পোর্টাল:

প্রথমে আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারে google এ সার্চ করুন NPCI। প্রথম যে ওয়েবসাইটটি আসবে (npci.org.in), সেটিতে ক্লিক করুন। এটি ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’-র অফিসিয়াল ওয়েবসাইট। 

Step 2: কাস্টমার অপশন নির্বাচন

হোমপেজে উপরের দিকে Customer অপশন পাবেন। সেখানে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু খুলবে। সেখান থেকে Bharat Aadhaar Seeding Enabler (BASE) অপশনটিতে ক্লিক করুন।

Step 3: আধার নম্বর ও OTP 

এবার আপনার সামনে একটি পেজ চলে আসবে। যেখানে আপনাকে আট মিনিটের মধ্যে ফর্মটিকে পূরণ করতে হবে। কি কি করতে হবে নিচে সেগুলির লিস্ট দেওয়া হল:

1. আপনার 12 ডিজিটের আধার নম্বর দিতে হবে।

২. ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করতে হবে।

৩. Check Status বাটনে ক্লিক করতে হবে।

৪. আপনার আধারের সাথে লিংক করা মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি বসিয়ে সাবমিট করতে হবে।

 4: স্ট্যাটাস দেখা

সাবমিট করার পর আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ডটি কোন ব্যাংকের সাথে লিংক করা আছে। যদি দেখেন সেটি আপনার নিয়মিত চালু অ্যাকাউন্ট নয়, তবে আপনাকে তা পরিবর্তন করতে হবে।

5) DBT ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন বা নতুন লিঙ্ক করার পদ্ধতি

যদি আপনার DBT লিংক ভুল ব্যাংকে থাকে বা কোনো ব্যাংকেই না থাকে, তবে আপনি নিজে নিজেই তা পরিবর্তন বা চালু করতে পারবেন। এনপিসিআই এর একই পোর্টালে Aadhaar Seeding/De-seeding অপশনে গিয়ে ক্লিক করবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। সেখান থেকে আপনি সরাসরি DBT লিংক করতে পারবেন।

 পরিবর্তনের তিনটি প্রধান অপশন:

1. Fresh Seeding: 

আপনার যদি আগে কখনও কোনো ব্যাংকে DBT লিংক না থেকে থাকে, তবে এটি সিলেক্ট করবেন।

2. Movement within same bank: 

যদি একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট থাকলে (যেমন দুটি সেভিংস অ্যাকাউন্ট) একটি থেকে অন্যটিতে ট্রান্সফার করতে চাইলে এই অপশনটি সিলেক্ট করবেন।

3. From one bank to another bank:

 এই অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ: যদি আপনার ইউনিয়ন ব্যাংকে DBT লিংক থাকে এবং আপনি সেটিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-তে চালু করতে চান, তবে এই অপশনটিতে সিলেক্ট করতে হবে।

এরপর পরিবর্তনের জন্য কি কি করতে হবে সেগুলি নিচে বলা হল:

1) আপনার নতুন ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে।

2) অ্যাকাউন্ট নম্বরটি দুবার নির্ভুলভাবে টাইপ করতে হবে।

3) আপনার আধার নাম্বারে লিংক করা ফোন নাম্বার এ একটি OTP পাঠানো হবে। সেটি দিয়ে ভেরিফাই করতে হবে।

4) কাজটি সফলভাবে সম্পন্ন হলে একটি রেফারেন্স নম্বর পাবেন এবং আপনার DBT নতুন ব্যাংক এর সাথে পরিবর্তন করার হবে।

Juba Sathi Scheme 2026 আবেদন কিভাবে করবে

6) DBT লিঙ্ক করার সময় সাধারণ সমস্যা ও সমাধান

এই DBT লিংক করার সময যে যে সমস্যার সম্মুখীন হতে পারে এবং সেগুলির সমাধান আমি আপনাদের সাথে শেয়ার করেছি।

1) আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই:

আপনার আধারের নাম্বারে সাথে সাথে যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তবে আপনি OTP পাবেন না। এক্ষেত্রে আপনাকে প্রথমে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে আধারের সাথে মোবাইল নম্বর আপডেট করতে হবে।

2) সেশন এক্সপায়ার: 

NPCI পোর্টালে কাজ করার সময় দ্রুত তথ্যগুলি প্রধান করতে হবে। পেজটি 8 মিনিটের জন্য চালু থাকবে, ফরম ফিলাপ করতে 8 মিনিট অতিক্রম করলে  পেজটি রিফ্রেশ হয়ে যাবে। আপনাকে পুনরায় নতুন করে আবার শুরু করতে হবে। এতে আপনার অনেক টাইম নষ্ট হবে।

3) পেন্ডিং স্ট্যাটাস:

DBT লিংক করার সময় পরিবর্তনের পর স্ট্যাটাস ‘Pending’ দেখাতে পারে। চিন্তার বা ঘাবরানোর কিছু নেই 48 থেকে 72 ঘণ্টার মধ্যে এটি Success হয়ে যাবে।

7) যুবসাথী ফর্ম ফিলাপের আগে কি কি করতে হবে?

আপনি যদি যুবসাথী প্রকল্পে নতুন আবেদন করতে চান অথবা অলরেডি আবেদন করে ফেলেছেন কিন্তু টাকা পাচ্ছেন না, তবে নিচের চেক লিস্টটি মিলিয়ে নেবেন:

1) আপনার বর্তমান ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং বা DBT লিংক আছে কিনা তা চেক করে নিবেন।

2) ফর্মে দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং DBT লিংক থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর যেন একই হয়।

3) যদি আপনার যে একাউন্টে DBT লিংক করা নেই ভুল করে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকেন, তবে দ্রুত NPCI পোর্টাল থেকে আপনার বর্তমান যে অ্যাকাউন্টে DBT লিংক করা আছে সেটি দিয়ে নিন।

 8) যুব সাথী প্রকল্পের DBT লিংক সম্পর্কে শেষ কথা

যুবসাথী প্রকল্পে 1500 টাকা আপনার প্রাপ্য অধিকার। কিন্তু ছোট একটি প্রযুক্তিগত ভুলের কারণে (DBT লিংক না থাকা) আপনি এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। উপরে বর্ণিত আমাদের গাইডটি অনুসরণ করলে আপনি সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। স্বচ্ছতা এবং নির্ভুলতার জন্য সর্বদা অফিসিয়াল পোর্টাল ব্যবহার করবেন।

বিশেষ নির্দেশিকা: এই নিবন্ধটি কেবলমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি। কোনো বিশেষ সমস্যা বা ব্যক্তিগত ব্যাংকিং তথ্যের জন্য সরাসরি আপনার ব্যাংক শাখা বা সরকারি হেল্পলাইনে যোগাযোগ করা বাঞ্ছনীয়।

Tags:

Juba Sathi SchemeNew Schemeযুব সাথী প্রকল্প
Author

instasomadhan

Follow Me
Other Articles
Previous

Kolkata Police Main Math Practice Set 3 2026: কলকাতা পুলিশ মেন প্র্যাকটিস সেট মক টেস্ট

Next

Kolkata Police Main 2026 Gk Practice Set 4: কলকাতা পুলিশের জিকে প্র্যাকটিস সেট

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Kolkata Police GK Practice Set 10
  • Kolkata Police Main Exam Reasoning Practice Set 2
  • Kolkata Police GK Practice Set 9
  • Kolkata Police Constable GK Mock Test 8 2026
  • Kolkata Police Constable GK Mock Test 7 2026

Recent Comments

  1. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!
  2. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!

Archives

  • March 2026
  • February 2026

Categories

  • Answer Key
  • Central Govt Job
  • Gk Practice Set
  • Government Updates
  • Jobs
  • Kolkata Police Exam
  • Math Practice Set
  • New Government Scheme
  • Practice Set
  • Reasoning Practice Set
  • Result
  • Skills
  • State Exam
Copyright 2026 — Insta Somadhan. All rights reserved. Blogsy WordPress Theme

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by