Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Government Updates

Yuba Shaathi Payment Update: কি জন্য আপনার ফোনে এখনো মেসেজ আসেনি? আপনার আবেদন কি রিজেক্ট হয়েছে?

By instasomadhan
March 10, 2026 4 Min Read
0

Yuba Shaathi Payment Update: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প হলো ‘যুবসাথী’ (Yuva Sathi)। পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্পটি চালু করেছিলেন। এই উদ্যোগ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি অনেক আবেদনকারীর ফোনে মেসেজ আসতে শুরু করেছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকছে। কিন্তু এই মেসেজ পাওয়া নিয়ে আবেদনকারীর মনে নানা দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছেন, কেউ পাচ্ছেন সাধারণ টেক্সট মেসেজে। আবার অনেকেই আছেন যারা কোনো মেসেজই পাননি।

আজকের এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করব যুবসাথী প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে। মেসেজের ধরণ, টাকা ঢোকার সঠিক সময় এবং স্ট্যাটাস চেক করার উপায় সম্পর্কে।

যুবসাথী প্রকল্পের বর্তমান আপডেট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছিলেন যে, যারা এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের আর্থিক সহায়ত ৭ই মার্চ থেকে দেওয়া শুরু হবে। সেই ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা ১৫০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে সবার ক্ষেত্রে একই সময়ে টাকা ঢুকছে না। জেলা ভিত্তিক এবং আবেদন করার মাধ্যম (অনলাইন বা অফলাইন) অনুযায়ী এই প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন হচ্ছে।

ফোনে আসা মেসেজগুলো আসল না ফেক?

অনেকের মনেই প্রশ্ন জাগছে যে হোয়াটসঅ্যাপে বা সাধারণ মেসেজে আসা তথ্যগুলো কি আদৌ সঠিক? বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যাচ্ছে, সরকার এখন সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিনন্দন এর বার্তা পাঠাচ্ছে। মূলত তিন ধরণের মেসেজ দেখা যাচ্ছে:

১) অনেক আবেদনকারী তাদের হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটি মেসেজ পাচ্ছেন। সেখানে লেখা থাকছে 

“প্রিয় যুব সাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুব সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত।রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের ১৫০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো।আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার”

 অনেকে ভাবছেন হোয়াটসঅ্যাপে কেন মেসেজ আসবে? আসলে ডিজিটাল যুগে দ্রুত তথ্য পৌঁছানোর জন্য সরকার এই মাধ্যমটি ব্যবহার করছে। এটি পুরোপুরি আসল এবং ভয়ের কিছু নেই।

২) আপনার মোবাইলের ইনবক্সে যদি ‘WB-GOVT’ বা এই জাতীয় অফিসিয়াল আইডি থেকে মেসেজ আসে, তবে সেটিই সবথেকে গুরুত্বপূর্ণ। যাদের মেসেজ হোয়াটসঅ্যাপে পাঠানো হয়নি, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ইনবক্সে মেসেজ পাঠিয়েছে।

Yuba Saathi Prakalpo 2026: আজ থেকেই ব্যাংক একাউন্টে ঢুকছে যুবসাথী প্রকল্পের টাকা! স্ট্যাটাসে আপনার নাম চেক করুন?

৩) যে সকল আবেদনকারীর কাছে এই ধরনের মেসেজ আসছেন, যেখানে লেখা থাকছে আপনার ক্লেম বা টাকার পরিমাণ। ইংলিশে যেভাবে মেসেজটি আসছে সেটি হল-

 “Your claim of Rs. 1500 for Yuva Sathi has been released”

তবে বুঝবেন টাকাটি আপনার ট্রেজারি থেকে ছাড়া হয়েছে। খুব শীঘ্রই তা আপনার ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়ে যাবে।

মেসেজ আসলেই কি টাকা ক্রেডিট হবে?

একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি অভিনন্দন মেসেজ আসা মানেই যে সাথে সাথে টাকা ব্যাংকে ঢুকে যাবে, তা কিন্তু নয়। মেসেজটি আসলে একটি কনফার্মেশন মেসেজ, যে আপনার ফোনটি শর্টলিস্টেড হয়েছে। আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে প্রায় ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। সাধারণত পশ্চিমবঙ্গ সরকার NEFT এর মাধ্যমে এই টাকা পাঠাচ্ছে। ব্যাংক সার্ভারের প্রবলেম বা ছুটির দিন থাকলে টাকা ঢুকতে ২-৩ দিন দেরি হচ্ছে। তাই মেসেজ পাওয়ার সাথে সাথে খুশি হওয়ার কিছু নেই। এর জন্য আপনাকে প্রায় ২ থেকে ৩ দিন অপেক্ষা করতে হবে।

এখনো যারা মেসেজ পাননি তারা কি করবেন?

যদি আপনার বন্ধু বান্ধবীদের অনেকের মেসেজ চলে আসে, কিন্তু আপনার এখনো কোন মেসেজ আসেনি, তবে আপনার যা যা করণীয়:

১) একটি তথ্য অনুযায়ী মার্চ মাসের ১৫ তারিখ এরমধ্যে সকলের কাছে কনফার্মেশন মেসেজ চলে যাওয়ার কথা। এই তারিখের মধ্যে মধ্যে ধাপে ধাপে মেসেজ পাঠানোর কাজ চলবে। তাই ধৈর্য ধরে এই তারিখ পর্যন্ত অপেক্ষা করুন।

২) দেখা যাচ্ছে যে সকল আবেদনকারীরা অনলাইনে আবেদন করেছিলেন, তাদের মেসেজ পাওয়ার হার বেশি, প্রায় ৯০%। আপনি যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন, তবে আপনার এলাকার প্রসেসিং হতে কিছুটা সময় লাগতে পারে।

৩) ১৫ তারিখ পার হবার পরেও যদি আপনার কাছে কোনো মেসেজ না আসে, তবে আপনি আপনার নিকটস্থ বিডিও (BDO) অফিসে গিয়ে একবার খোঁজ নিতে পারেন। আপনার আবেদনটি রিজেক্ট হয়েছে নাকি প্রসেসিংয়ে আছে? সেখানে আপনি সরাসরি জানাতে পারবেন।

আপনার ফর্মের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

বর্তমানে অনেক আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটে বার বার গিয়ে স্ট্যাটাস চেক করার চেষ্টা করছেন। কিন্তু দেখা যাচ্ছে ওয়েবসাইটটি টেকনিক্যাল সমস্যার কারণে পেজটি লোড হচ্ছে না। আসলে একসাথে অনেক মানুষ ওয়েবসাইট এ ভিজিট করার কারণে এবং ডাটা আপডেট করার কাজ চলায় সার্ভার ডাউনের সমস্যা দেখা দিচ্ছে। আপনার যদি মনে হয়, আবেদন করার সময় আপনি সঠিক ভাবে আবেদন করেছিলেন, তবে কিছুদিন আপনি এই কনফার্মেশন মেসেজ এর জন্য অপেক্ষা করতে পারেন। ওয়েবসাইট ঠিক হলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

নতুন করে আবেদন কবে থেকে শুরু হবে?

যারা গতবার এই যুব সাথী প্রকল্প আবেদন করতে পারেননি তাদের জন্য সুখবর হলো পরবর্তী ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে নতুন করে আবেদন করতে পারবেন। তবে এই মুহূর্তে অনলাইন এ নতুন আবেদনের প্রক্রিয়া বন্ধ রয়েছে। ভোটের আগে নতুন উইন্ডো খোলার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ সরকার এর পক্ষ থেকে অফিসিয়ালি এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি।

কিছু গুরুত্বপূর্ণ টিপস

১. আবেদনের সময় যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন, সেটি সব সময় চালু রাখুন। মেসেজ যেকোনো সময় আপনার মোবাইলে আসতে পারে।

২. আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি KYC আপডেট না থাকে, তবে আপনি দ্রুত ব্যাংকে গিয়ে সেটি ঠিক করে নিন। অনেক সময় KYC সমস্যার কারণে সরকারি টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয় না।

৩. কোনো unknown সংস্থা থেকে যুব সাথী প্রকল্প সম্বন্ধে কোন মেসেজ আসে, তবে সেটি খুলবেন না। সেখানে যদি কোনো অজানা লিঙ্ক থাকে, তবে ক্লিক করবেন না! একটু সাবধানতা অবলম্বন করবেন।

যুব সাথী প্রকল্প নিয়ে শেষ কথা

যুবসাথী প্রকল্প বাংলার যুবক যুবতীদের জন্য জন্য একটি বড় সুযোগ। আরো উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করেছেন। বর্তমানে এই প্রকল্পের কাজ খুব দ্রুত গতিতে চলছে। যদি আপনার মেসেজ এসেছে, তবে আপনাকে অভিনন্দন। আর যদি না এসে থাকে, তবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গ সরকার ধাপে ধাপে সবার আবেদন সম্পূর্ণ গ্রহণ করার চেষ্টা করছে। আপনার যদি এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন। অন্যেরাও আপনার তথ্য থেকে অনেক সাহায্য পেতে পারে।

সতর্কবার্তা: এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি। যেকোনো সরকারি স্কিমের আপডেট বা পরিবর্তনের জন্য সবসময় সরকারি ওয়েবসাইট বা দপ্তরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Tags:

Government SchemeJuba SaathiWB SchemeWest Bengal SchemeYuba Shaathi PaymentYuba Shaathi Payment Updateযুব সাথী প্রকল্প
Author

instasomadhan

Follow Me
Other Articles
Previous

WBSSC Group D Answer Key 2026: কত হলো আপনার স্কোর? চেক করে নিন

Next

Kolkata Police Math Practice Set 5: কলকাতা পুলিশের অংক প্র্যাকটিস সেট পর্ব 5

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Kolkata Police GK Practice Set 10
  • Kolkata Police Main Exam Reasoning Practice Set 2
  • Kolkata Police GK Practice Set 9
  • Kolkata Police Constable GK Mock Test 8 2026
  • Kolkata Police Constable GK Mock Test 7 2026

Recent Comments

  1. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!
  2. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!

Archives

  • March 2026
  • February 2026

Categories

  • Answer Key
  • Central Govt Job
  • Gk Practice Set
  • Government Updates
  • Jobs
  • Kolkata Police Exam
  • Math Practice Set
  • New Government Scheme
  • Practice Set
  • Reasoning Practice Set
  • Result
  • Skills
  • State Exam
Copyright 2026 — Insta Somadhan. All rights reserved. Blogsy WordPress Theme

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by