Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

Insta Somadhan

এই ওয়েবসাইটে আমরা সমস্ত রকম চাকরি পরীক্ষার অংক রিসনিং জিকে ইত্যাদি পরীক্ষার কোশ্চেন সমাধান করে থাকি।।

  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
  • Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Newsletter
  • Sample Page
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Skills

2026 সালে Top 10 Skill: জানলেই ইনকাম করবেন লাখ টাকা

By instasomadhan
February 18, 2026 4 Min Read
0
Top 10 Skill in bengali

আমরা জানি বর্তমানে প্রযুক্তি কত দ্রুত পরিবর্তন হচ্ছে। 2026 সালে এই Top 10 Skill এর মধ্যে যদি একটি skill ও জানেন, তবে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম থেকে কেও আটকাতে পারবে না। আমাদেরকে ছোট থেকেই শুধু সরকারি চাকরির জন্য উৎসাহী করা হয়। আপনি যদি ছোট থেকেই এই Top 10 Skill এর মধ্যে একটির মধ্যে দক্ষ হয়ে যান, তবে ভবিষ্যতে আপনি সকলের থেকে অনেক এগিয়ে থাকবেন। এই আর্টিকেল আমি আপনাদের সাথে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করেছি। চলুন আর দেরি না করে এই আর্টিকেলটি শুরু করা যাক।

1) কমিউনিকেশন স্কিল:

কমিউনিকেশন স্কিল হলো এমন একটি স্কিল যেটি আপনার পার্সোনালিটিতে চারচাঁদ লাগিয়ে দেবে। বর্তমানে বেশিরভাগ টেকনিক্যাল কাজ ai করলেও মানুষের সাথে কথা বলা বা নেগোশিয়েট করার জন্য মানুষই লাগবে। আপনার কমিউনিকেশন স্কিল বা পাবলিক স্পিকিং পাওয়ার এবং সমস্যা সমাধানের দক্ষতা যত ভালো, করপোরেট জগতে এটি অনেক উচ্চতায় নিয়ে যাবে।

2) ফিন্যান্সিয়াল লিটারেসি

টাকা তো আমরা সবাই কমবেশি ইনকাম করি। তবে কতজন আছি সেই টাকাকে সঞ্চয় ও ইনভেস্ট করতে পারি। টাকা ইনকাম করা সহজ কিন্তু ম্যানেজমেন্ট করা অতটা সহজ নয়। এর জন্য আমাদের প্রয়োজন ফিনান্সিয়াল লিটারেসি। এছাড়াও আপনি যদি অন্যকে বিনিয়োগের সঠিক পথ (স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড) দেখাতে পারেন, তবে আপনার সামাজিক ও আর্থিক উপার্জন বহুগুণ বেড়ে যাবে।

3) ক্লাউড কম্পিউটিং

এই আধুনিক যুগে হার্ড ড্রাইভ এবং মেমোরি কার্ড এর যুগ শেষ। এখন সবকিছু ডাটা ক্লাউডে বা অনলাইনে জমা থাকে। এই টেকনোলজি এর যুগে ডাটা স্টোরেজের এই সিস্টেমটি সম্পর্কে নূন্যতম ধারণা আপনাকে ২০২৬ সালে সকলের থেকে অনেক এগিয়ে রাখবে। অন্য সকলের থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। 

এবার প্রশ্ন হল আপনি ক্লাউড কম্পিউটিং কিভাবে শিখবেন? এই ক্লাউড কম্পিউটিং বোঝার জন্য আপনাকে বেশি কিছু খরচ করতে হবে না। বর্তমানে গুগল, অ্যামাজন ও microsoft এর মতন কোম্পানি আপনাকে ফ্রিতে শেখার সুযোগ দেবে।

4) প্রম্পট ইঞ্জিনিয়ারিং

আমরা সকলেই Ai এর নাম শুনেছি। কিন্তু আপনারা মন থেকে বলুন তো আমরা কতজন আছি যারা Ai কে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারি। আমরা Ai এর দশ শতাংশ ব্যবহার করে থাকি। কারণ আমরা Ai কে সম্পূর্ণভাবে নির্দেশ দিতে পারি না। এই Ai বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ২০২৬ সালে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায়েছে। আমরা শুধু ভয় পেতাম Ai মানুষের চাকরি খেয়ে নেবে। Ai মানুষের চাকরি খাবে না, বরং যারা Ai কে চালাতে জানে তারাই সফল হবে। Chat GPT বা Gemini এর মতো টুলগুলোকে সঠিক নির্দেশনা (Instruction) দেওয়াটাই হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই কাজে আপনি যদি দক্ষ হয়ে যান তাহলে আপনি যে কোন কাজ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে পারেন। learnprompting.org এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি সম্পূর্ণভাবে ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং শিখে যাবেন।

Juba Sathi Scheme 2026 আবেদন কিভাবে করবে

5) ডাটা অ্যানালিটিক্স

২০২৬ সালে যে কোনো কোম্পানির  সবচেয়ে মূল্যবান অস্ত্র হলো সাধারণ মানুষের  ডাটা। আপনি ফোন এ বর্তমানে কি করছেন? কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন? সমস্ত কিছু তথ্য কোম্পানিটা আপনার কাছ থেকে সংগ্রহ করে নেই। এই ডাটা অ্যানালিটিক্স করে আপনাকে আপনার পছন্দের জিনিস বিজ্ঞাপনের মাধ্যমে শো করা হয়। ডাটা অ্যানালিটিক্স হলো এক্সেল  ব্যবহার করে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা বৃদ্ধির স্ট্যাটিস্টিক তৈরি করা। Google ক্যারিয়ার সার্টিফিকেট এর মাধ্যমে আপনি ফ্রিতে শিখতে পারবেন।

6) শর্ট ভিডিও এডিটিং

সমস্ত সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে এক মিনিটের মধ্যে মানুষের মনোযোগ আকর্ষণ করাটাই সবচেয়ে বড় লক্ষ্য। কারণ আগেকার মত লং ভিডিও দেখার মত মানুষের আর সময় নেই। তাই বড় বড় কনটেন্ট ক্রিকেটাররা  ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসের ভিডিও বানানোর জন্য দক্ষ এডিটর খুঁজছে। এবং তারা মোটা টাকাও দিতে রাজি থাকেন। এতে আপনি প্রতিমাসে ৬০ হাজার এর বেশি টাকা ইনকাম করতে পারেন।

7) ইউআই/ইউএক্স ডিজাইন

আপনি বর্তমানে Swigy, Zomato বা Zepto এর মতো অ্যাপগুলো ব্যবহার করেন। এগুলো দেখে আপনার হয়তো মনে হয় কি সুন্দর ইন্টারফেস এই অ্যাপগুলির। দেখে যতটা সহজ মনে হয়, ততটা ঠিক না। এর পেছনে রয়েছে ইউআই/ইউএক্স ডিজাইনারদের কঠিন পরিশ্রম।  কোনো কোডিং ছাড়াই এটি তৈরি করা সম্ভব। একটি অত্যন্ত সৃজনশীল বা ধৈর্যের কাজ। ফিগমা (Figma) ব্যবহার করে আপনি এটি বিনামূল্যে শিখতে পারবেন। 

8) সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং

বর্তমানে টেকনোলজি এত উন্নত হয়েছে সবকিছু অনলাইনে ঘরে বসে করা সম্ভব। সবকিছু অনলাইন হয়ে যাওয়ার ফলে হ্যাকার ও স্ক্যামারদের উপদ্রব দিনকে দিন বেড়েই চলেছে। তাই বড় বড় কোম্পানিগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এর প্রয়োজন। বর্তমানে এর চাহিদাও খুব দ্রুতগতিতে বাড়ছে। Cybrary এবং TryHackMe এই দুই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে এথিকেল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি সহজেই শিখতে পারবেন। 

9) ডিজিটাল মার্কেটিং এবং SEO 

বর্তমানে অনলাইনে যেকোনো ছোট বা বড় ব্যবসাকে গুগলের প্রথম পেজে নিয়ে আসা এবং বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রি করাই হলো ডিজিটাল মার্কেটিং। বর্তমানে যারা সঠিক মানুষকে বিজ্ঞাপন দেখাতে পারে, বড় বড় কোম্পানি তাদের কাছে এই কাজের জন্য মোটা অংকের টাকা দিয়ে থাকে। একবার যদি আপনি SEO ভালো করে শিখতে পারেন এর ফলে আপনি অনলাইনে যে কোন পণ্য  সহজে বিক্রি করতে পারবেন। SEO এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট কেউ গুগলে RANK করাতে পারেন। HubSpot Academy থেকে আপনি ফ্রিতে এটি শিখতে পারবেন। 

10) কন্টেন্ট ক্রিয়েশন

লোকটাউনের পর থেকে আমরা দেখেছি কনটেন্ট ক্রিয়েশন কতটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আপনি youtube facebook এবং instagram এ নিজের কনটেন্ট শেয়ার করতে পারেন। মনিটাইজেশন, বিভিন্ন স্পন্সর এর মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। নিজের চেহারা এবং কণ্ঠস্বরকে ব্র্যান্ড বানানো কতটা লাভজনক হতে পারবেন না। একবার যদি নিজের চেহারা বা কণ্ঠস্বর কে ব্র্যান্ড বানাতে পারেন এবং সেটিকে ধরে রাখতে পারেন তাহলে আপনি অতি সহজেই অনেক উপরে উঠতে পারবেন। 

আমরা এই আর্টিকেলে ২০২৬ সালে সফল হতে হলে আপনাকে Top 10 Skill এর  মধ্যে অন্তত ১-২টিতে দক্ষ হতে হবে। দক্ষতা ছাড়া বর্তমান বিশ্বে টিকে থাকা প্রায় অসম্ভব। আপনার আগ্রহের বিষয়টি বেছে নিন এবং আজই শেখা শুরু করুন। এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি কোন বিষয়ে বেশি আগ্রহী।

Tags:

Tech NewsTop 10 Skill
Author

instasomadhan

Follow Me
Other Articles
Previous

Juba Sathi Scheme 2026 আবেদন কিভাবে করবে

Next

Kolkata Police Main Gk/Gs Practice Set 1

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Kolkata Police GK Practice Set 10
  • Kolkata Police Main Exam Reasoning Practice Set 2
  • Kolkata Police GK Practice Set 9
  • Kolkata Police Constable GK Mock Test 8 2026
  • Kolkata Police Constable GK Mock Test 7 2026

Recent Comments

  1. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!
  2. Shanti on বাংলার Juba Saathi Scheme 2026: কিভাবে Online Application করবেন, ভুল করলে আপনার ফর্ম হবে বাতিল!

Archives

  • March 2026
  • February 2026

Categories

  • Answer Key
  • Central Govt Job
  • Gk Practice Set
  • Government Updates
  • Jobs
  • Kolkata Police Exam
  • Math Practice Set
  • New Government Scheme
  • Practice Set
  • Reasoning Practice Set
  • Result
  • Skills
  • State Exam
Copyright 2026 — Insta Somadhan. All rights reserved. Blogsy WordPress Theme

Powered by
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by